শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান নানা বিতর্ক ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ব্যাংকটির সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, এস আলমের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশের অর্থনীতিতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিগত সরকারের সময়ে ইসলামী ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যাতে ব্যাংকটি আরও কোনো সংকটে না পড়ে, সে বিষয়ে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন...  কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মো. আজাহারুল ইসলাম এবং মাওলানা মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাস্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা।

বক্তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং ব্যাংক খাতের যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০