মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী রিজাউল হক মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির বিশ্বাস, সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, বিদ্যালয়ের দাতা সদস্য চৌধুরী মিরাজুল ইসলাম স্বপন, যুবনেতা মোঃ জিয়াউল হক ফরিদ, মোঃ বদরুল আলম লিটু, মোঃ লিয়াকত আলী, হারেজ শেখ, মোঃ বদরুল আলম হাসান, মোঃ হাবিবুর রহমান হবি বিশ্বাস ও এলো মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী ইমদাদুল হক, মোঃ কবীরুল ইসলাম, মোঃ সাব্বির খন্দকারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি দক্ষ ও যোগ্য অ্যাডহক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক, বিকাশ প্রতারণা, ক্যাসিনো ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  জগন্নাথপুর পৌর নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১০

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৩

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৪

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৫

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে উপাচার্য

১৭

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

১৮

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

২০