মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

যশোর শহরতলীর চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থলের পাশে একটি ধারালো চাকুও পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝিকরগাছায় নারীকে কুপিয়ে জখম ও লুটের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি সংবাদ সম্মেলনে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০