যশোর প্রতিনিধি:
১৫ জুলাই ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে আগ্রহী বিএনপি নেতা ফজলুল আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যশোর সদর উপজেলার ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ও সাধারণ মানুষের সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবার লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে চান।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফজলুল আলম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, অতীতে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় আদর্শ থেকে সরে যাননি এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

ফজলুল আলমের পৈতৃক বাড়ি চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ৮ নম্বর ওয়ার্ডে। তার বাবা মৃত শহর আলী মোড়ল এবং মা মৃত রাহীমন নেছা। ব্যক্তিগত জীবনে তিনি ব্যবসা, ধর্মীয় কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজে যুক্ত রয়েছেন। তার এক ছেলে শিক্ষকতা পেশায় নিয়োজিত।

তিনি বলেন, চাঁচড়া ইউনিয়ন যশোর শহরসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ এলাকা। বিগত সময়ে নানা কারণে সামাজিক ও নাগরিক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

আরো পড়ুন...  কোটি টাকার দাবিতে অপহৃত জাহাঙ্গীর, ৩ দিনেও উদ্ধার নয়

ফজলুল আলমের ভাষ্য, ইউনিয়নের প্রায় ৪১ হাজার ভোটারের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান তিনি। স্থানীয়দের একটি বড় অংশ তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ১৯৯০-এর দশক থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের অনুসারী হিসেবে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিদিন স্থানীয় বিএনপি কার্যালয়ে বসে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন উল্লেখ করে ফজলুল আলম বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত চাঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০