মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং একই থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি বড় ইয়াবার চালান যশোরে প্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর এলাকায় যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি) প্রকল্পের গেটের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়।

একপর্যায়ে একটি টয়োটা এক্স করোলা (X Corolla) প্রাইভেটকার সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড ও দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

অভিযান শেষে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০