মালিকুজ্জামান কাকা:
১৫ জুলাই ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিহরনগর বাওড় দখলচেষ্টা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিহরনগর বাওড় জোরপূর্বক দখলের চেষ্টা, মাছ লুট এবং বৈধ ইজারাদারদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাওড়ের বৈধ ইজারাদার রনি বিশ্বাস (৩২)।

গত ১০ জুলাই দায়ের করা অভিযোগে জোকা গ্রামের তাহের হোসেন (৪৫), সিরাজ (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ঝাঁপা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে ১৪৩১ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য হরিহরনগর বাওড় ইজারা নেন রনি বিশ্বাস ও তাঁর অংশীদাররা। এরপর থেকে তারা বৈধভাবে বাওড়টি পরিচালনা করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাওড়ে জাল ফেলে মাছ আহরণ করে আসছেন। সর্বশেষ গত ৯ জুলাই দুপুর ২টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি বাওড়ে প্রবেশ করে মাছ ধরতে শুরু করেন। এ সময় বৈধ ইজারাদার রনি বিশ্বাস, তাঁর অংশীদার সোহরাব হোসেন ও কামাল হোসেন এবং সেখানে কর্মরত শ্রমিকরা বাধা দিলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেন এবং ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসেন।

আরো পড়ুন...  নোয়াখালীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অভিযোগ অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে ইজারাদার ও শ্রমিকরা সরে গেলে অভিযুক্তরা বাওড় থেকে লক্ষাধিক টাকার মাছ নিয়ে চলে যান।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থেকে ইজারাদার ও শ্রমিকরা আতঙ্কে বাওড়ে যেতে পারছেন না। এতে বাওড়ের নিরাপত্তা ও মাছ চাষ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রনি বিশ্বাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সরকারি জলমহালের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০