বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
১০ জুলাই ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক বহিষ্কৃত বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে যমুনেশ্বরী নদী থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে, আবাদি জমি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে উপজেলার রাজরামপুর নাওপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, যমুনেশ্বরী নদীর মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালুর প্রায় অর্ধকোটি টাকার মজুত কৃষিজমির ওপর স্তূপ করে রাখা হয়েছে। পরে এসব বালু উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে অন্তত ১৫টি ট্রাক্টরে বালু লোড করতে দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রতিদিন লক্ষাধিক টাকার বালু বিক্রি করা হচ্ছে। তাদের ভাষ্য, পুলিশ ঘটনাস্থলে এলেও অজ্ঞাত কারণে কিছুক্ষণ পর চলে যায়।

এলাকাবাসীর দাবি, একই এলাকায় সব্বুর আলী, মোয়াজ্জেম ও লিমন নামে আরও কয়েকজন পৃথক পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রতিদিন হাজার হাজার টাকার বালু বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

আরো পড়ুন...  জহুরা উসমান খান মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এদিকে বালু ও মাটি বহনকারী ভারী যানবাহন গ্রামীণ সড়ক ব্যবহার করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। ধুলাবালুর কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাক্টরচালক জানান, তারা প্রতি ট্রিপে ১০০ থেকে ২০০ টাকা মজুরি পান। বাকি অর্থ বালু ব্যবসায়ীদের কাছে যায়।

নাওপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, “আমরা নিয়মিত প্রশাসনকে জানাই, কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নেয় না। এতে অবৈধ বালু উত্তোলনকারীরা আরও উৎসাহিত হচ্ছে।”

কালজানি গ্রামের দুই গৃহবধূ বলেন, “দিন-রাত বালুবাহী গাড়ি চলাচল করে। রাতে বিকট শব্দে শিশুদের ঘুমাতে সমস্যা হয়। দিনের বেলায় ধুলাবালুতে পরিবেশ দূষিত হচ্ছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে। বিষয়টি চেয়ারম্যান ও তহশিলদারকে জানিয়েও কোনো সুফল পাইনি।”

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর মিয়া বলেন, “ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

মধুপুর ইউনিয়নের তহশিলদার রতন চন্দ্র বলেন, “অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হয়েছে।”

অভিযোগের বিষয়ে এনামুল হক বলেন, “এখানে সবাই বালু তুলছে, তাই আমিও তুলছি।”

আরো পড়ুন...  নোয়াখালীতে ঝটিকা মিছিল করে উধাও ছাত্রলীগ কর্মীরা

বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “বালু উত্তোলন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান জিরো টলারেন্স। কেউ ব্যক্তিগতভাবে দলের নাম ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড করলে প্রশাসনের উচিত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।”

বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন বলেন, “নাওপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এর আগেও অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে। আবারও সেখানে অভিযান পরিচালনা করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০