শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আমরবুনিয়া গ্রামে জুলাই আন্দোলনের শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মো. রফিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম এবং অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনূর আরেফিন এবং জুলাই শহীদ মাহফুজুর রহমানের পিতা মো. আব্দুল মান্নান হাওলাদার।

আরো পড়ুন...  পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

১০

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

১১

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

১২

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৩

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১৪

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১৫

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৬

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৭

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৮

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

১৯

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

২০