মো. সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:
১৩ অগাস্ট ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মেরকুন সাকিন থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পাশে টিএনটি কলোনির মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাগর (২১) ও মো. হোসেন (২৬)। পুলিশের তথ্য অনুযায়ী, সাগরের বাবার নাম মো. রশিদ মিয়া ও মায়ের নাম সাথী। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাটিয়ারা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় বসবাস করেন।

অপর গ্রেপ্তার মো. হোসেনের বাবার নাম মৃত সুরঞ্জ মিয়া এবং মায়ের নাম হাসি বেগম। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার কইতনপাড়া এলাকায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০