মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে সুলোতা দাস ওরফে পূজা দাস (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীপক দাস, শ্বশুর নীল কুমার দাস ও শাশুড়ি অনিতা রানী পলাতক রয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে মিরপুর উপজেলার কাকলীদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলোতা দাস ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বাবুপাড়া এলাকার সনদ দাস ও সীমা দাসীর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে পরিবারের সম্মতিতে কাকলীদহ এলাকার নীল কুমার দাসের ছেলে দীপক দাসের সঙ্গে সুলোতার বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ থেকে নগদ তিন লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার এবং জামাইকে স্বর্ণের আংটি ও ঘড়িসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই আরও যৌতুকের দাবিতে সুলোতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে সুলোতাকে তাঁর স্বামী দীপক দাস, শ্বশুর নীল কুমার দাস ও শাশুড়ি অনিতা রানী মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরো পড়ুন...  কালিহাতী বাসস্ট্যান্ডে নিত্যদিনের যানজট, ট্রাফিক বক্স ও পুলিশ মোতায়েনের জোর দাবি

সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলোতাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, এরপর তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহ হাসপাতালে রেখেই সেখান থেকে চলে যান।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, যৌতুকের দাবিতেই সুলোতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০