হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দৈখাওয়ার চর, চৌদ্দঘুড়ি, পাখিউড়া, দিয়াডাঙ্গা ও হাজীপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ও চোরাচালানকৃত বিভিন্ন ধরনের ওষুধ, প্যান্ট পিস, মাদক ও গবাদিপশুসহ এসব মালামাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের বিজিবির ফ্রি চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

গড়াইয়ের ভাঙনে মাগুরায় বিলীন ১০ একর ফসলি জমি, হুমকিতে ৫০০ পরিবার

মহিপুরে কারিতাসের উদ্যোগে ৪ হাজার ৫০টি চারাগাছ বিতরণ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

১০

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

১১

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

১৩

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

১৪

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

১৫

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১৭

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১৮

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৯

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

২০