মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রবিউল ইসলাম উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। দলটি সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছে তল্লাশি চালায়।

এ সময় চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলামকে আটক করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নাসিরনগরে আচরণবিধি ভাঙায় দুই প্রার্থীকে জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

২

মাগুরার শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৩

নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

৪

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

৫

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

৭

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

৮

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

৯

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১০

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

১১

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১২

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

১৩

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

১৪

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

১৫

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

১৬

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১৭

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১৮

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১৯

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

২০