সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, সার ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি মন্ত্রণালয় সবসময় সারে ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকির পণ্যে যাতে কোনো অনিয়ম না হয়, তার অংশ হিসেবে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সারের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন বাজারে সার ডিলার ও দোকান পরিদর্শন এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১০

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১১

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১২

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

১৩

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৪

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৫

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৭

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

১৯

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

২০