ঝালকাঠি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরের প্রতিবন্ধী বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো ঝালকাঠিতেও বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে বুধবার শহরের প্রতিবন্ধী বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, সোহাগ মোল্লা ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের আয়নালী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা এবং বিএনপি নেত্রী শারমিন আক্তার মুক্তাকে মারধরের ঘটনায় করা মামলায় সোহাগ মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ছাত্র-যুব প্রজন্ম লীগের নেতা মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযানে ৩৪৭ বোতল সিরাপ জব্দ

১০

বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি

১১

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু; যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে: স্বজনদের দাবি হত্যা

১২

মোরেলগঞ্জে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের বিজিবির ফ্রি চিকিৎসা

১৪

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

১৫

গড়াইয়ের ভাঙনে মাগুরায় বিলীন ১০ একর ফসলি জমি, হুমকিতে ৫০০ পরিবার

১৬

মহিপুরে কারিতাসের উদ্যোগে ৪ হাজার ৫০টি চারাগাছ বিতরণ

১৭

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৮

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

২০