ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন তালুকদার।
এ ছাড়া কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য দেন।
স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
মন্তব্য করুন