শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু; যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে: স্বজনদের দাবি হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে স্বামীর নির্যাতনে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে। তাৎক্ষণিকভাবে থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন।

​জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে ভ্যানচালক রহমান খানের সাথে জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে রুমানার ১৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই নেশাখোর স্বামীর হাতে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হন গৃহবধূ। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে স্বামীর গৃহে স্ত্রী রুমানা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী নিজেই লাশ নিয়ে মোরেলগঞ্জ হাসপাতালে ছুটে আসেন বেলা সোয়া ১১টার দিকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে পুলিশকে সংবাদ দেন। এদিকে হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ, জমে যায় মানুষের ভিড়।

​নিহত রুমানা বেগমের পিতা ইউনুছ হাওলাদার, বড় ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম, ছোট বোন রাবেয়া আক্তার ও ইয়াসিন হাওলাদার বলেন, “বিবাহের পর থেকেই রুমানার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। আমার মেয়েকে গলা টিপে মারধর করে হত্যা করা হয়েছে। তার স্বামী দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে রহমান খানের দৃষ্টান্তমূলক বিচার চাই।” নিহত রুমানার ৪ বছরের একটি ছেলে রায়হান ও ১৩ বছরের একটি মেয়ে হালিমা ইয়াসমিন রুকাইয়া রয়েছে।

আরো পড়ুন...  নিত্যসংগ্রামে সাধারণ মানুষ, জীবিকার লড়াইয়ে প্রতিদিনের যুদ্ধ

​এ বিষয়ে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার হক বলেন, গৃহবধূ রুমানাকে মৃত অবস্থায় তাঁর স্বামীসহ আর ২ জন হাসপাতালে নিয়ে আসেন। পরে থানা পুলিশকে অবহিত করা হলে তারা প্রাথমিক তদন্ত শুরু করে।

​এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, গোদাড়া গ্রামে গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রহমান খানকে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না এটি হত্যা কি না। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু; যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে: স্বজনদের দাবি হত্যা

মোরেলগঞ্জে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের বিজিবির ফ্রি চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

গড়াইয়ের ভাঙনে মাগুরায় বিলীন ১০ একর ফসলি জমি, হুমকিতে ৫০০ পরিবার

মহিপুরে কারিতাসের উদ্যোগে ৪ হাজার ৫০টি চারাগাছ বিতরণ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

১০

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

১১

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

১২

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

১৩

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

১৫

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

১৬

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

১৭

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৮

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১৯

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

২০