মালিকুজ্জামান কাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক মা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। বরং নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নেশার টাকার জন্য বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করাও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তার বাবা-মাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন...  গলাচিপায় খাল খনন ও রামনাবাদ সেতুর উদ্বোধনে আসছেন নুর

পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি, সালিশ কিংবা মামলা করলে বাবা-মাকে হত্যা করা হবে বলেও শুভ শেখ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন বাদী।

মামলার বাদী করিমন নেছা জানান, স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে বিচার পাওয়ার আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযানে ৩৪৭ বোতল সিরাপ জব্দ

১০

বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি

১১

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু; যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে: স্বজনদের দাবি হত্যা

১২

মোরেলগঞ্জে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের বিজিবির ফ্রি চিকিৎসা

১৪

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

১৫

গড়াইয়ের ভাঙনে মাগুরায় বিলীন ১০ একর ফসলি জমি, হুমকিতে ৫০০ পরিবার

১৬

মহিপুরে কারিতাসের উদ্যোগে ৪ হাজার ৫০টি চারাগাছ বিতরণ

১৭

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৮

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

২০