জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর যুবদলের বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে বেলা ১১টায় নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে এ বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি পৌর পার্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ।প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ডালিম মুন্সী, যুবদল নেতা জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেরাজুল ইসলাম খসরু, বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমীক দল নেতা মশিউর রহমান জুয়েল, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা খানম, তাসলিমা আক্তার রিপা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা রক্তদান কর্মসূচি, মাছের পোনা অবমুক্ত করণ, বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন।
মন্তব্য করুন