বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি শেষে হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
উপজেলা পরিষদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত হাতধোয়া দিবসের এ কর্মসূচিতে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের প্রতিনিধিরাসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন