আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

মোংলায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবনতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার (২৮ জানুয়ারি) ওশান গ্র্যান্টস্ প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় ও উত্তরণের বাস্তবায়নে মোংলা প্রেস ক্লাবে দিনব্যাপী এই আয়োজনে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় উপকূলীয় মৎস্যজীবীদের জীবনের বহুমুখী ঝুঁকি ও তা নিয়ে গভীর অনুসন্ধানের কৌশল বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন, জেলেরা কেবল প্রাকৃতিক দুর্যোগের শিকারই নন, বরং তারা সিন্ডিকেট ও ঋণের জালেও বন্দি। উপকূলের প্রান্তিক মৎস্যজীবীদের কান্না অনেক সময় মূলধারার সংবাদে পৌঁছায় না। সঠিক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমেই তাদের সমস্যার টেকসই সমাধান সম্ভব। সাংবাদিকদের সাধারণ সংবাদের বাইরে গিয়ে এসব সংকটের পেছনের কারণগুলো (Root Causes) খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

উপস্থিত সাংবাদিকরা জানান, এই ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের আগামীর প্রতিবেদন গুলোকে আরও তথ্যসমৃদ্ধ ও প্রভাববিস্তারী করতে সাহায্য করবে। ক্যমেরা আর কলমে উঠে আসুক প্রান্তিক মানুষের কণ্ঠস্বর।

আরো পড়ুন...  মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রশিক্ষণ পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশবিদ মোঃ রফিকুল ইসলাম মন্টু।

এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজাওয়াউন হক চৌধুরী, মেইল এন্ড সেফগার্ডিং অফিসার আতিকা আজরা আয়ন, মেইল অফিসার মাকসুদুল ইসলাম, এডভুকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০