মোহাম্মদ রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি: সহিংসতা ও গীবতের রাজনীতি পরিহারের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, নির্বাচনী প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা সহিংসতা ও গীবতের রাজনীতিতে রূপ নিতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার তেজখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, “রাজনৈতিক লড়াই থাকবে, একে অপরকে পরাজিত করার চেষ্টা থাকবে। কিন্তু কেউ কারো গীবত করবে না বা সহিংসতায় জড়াবে না। সামাজিকভাবে আমরা এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, নির্বাচনে কারচুপি ও কৌশলের মাধ্যমে ফল প্রভাবিত করার চেষ্টা বাঞ্ছারামপুরের মানুষ কখনো গ্রহণ করবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাকি বলেন, “নির্বাচনের ব্যত্যয় ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য ও নিরাপদ বাঞ্ছারামপুর তৈরি করা, যা নিরাপত্তার দিক থেকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে থাকবে।”

তিনি নির্বাচনী প্রচারে অর্থের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন,“এই এলাকায় টাকার খেলার ঝনঝনানি শোনা যাচ্ছে। মানুষ কি টাকার খেলায় হারবে? ভোটের অধিকার কি টাকার কাছে তুলে দেবে? বাঞ্ছারামপুরের মানুষ কখনো টাকার খেলায় হারবে না।”

আরো পড়ুন...  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

পথসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, তিনি বলেন, “জোনায়েদ সাকি একজন জাতীয় পর্যায়ের ডায়নামিক নেতা। তিনি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। আজ থেকে মাতলা মার্কা মানেই ধানের শীষ—মাতলাকে ধানের শীষ মনে করে ভোট দিন।”

এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০