শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে কালিহাতীতে যৌথ বাহিনীর তৎপরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কালিহাতী ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহড়াটি শুরু হয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশগ্রহণ করে।

মহড়ায় নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর বদরুল হুদা আকরাম। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহড়ার অংশ হিসেবে সশস্ত্র টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া হয়। নির্বাচনী সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধই ছিল যৌথ বাহিনীর এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন...  শ্যামনগরে জামায়াত প্রার্থীর পক্ষে দুই ইউনিয়নে নির্বাচনী জনসভা

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০