মো. রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে গৃহবধূ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৭টার দিকে কালিকচ্ছ ইউনিয়ন-এর মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বের হন সেজিয়া সুলতানা শাওন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। আত্মীয়-স্বজনের বাড়ি, পরিচিতজনদের কাছে এবং আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়েও ব্যর্থ হয়েছে পরিবার।

এ ঘটনায় শাওনের স্বামী শামাউন রেজা মিঠু সরাইল থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৯) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের পর থেকে তার স্ত্রী নিখোঁজ রয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ গৃহবধূর শারীরিক বর্ণনায় জানা গেছে, তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা এবং গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হালকা রঙের থ্রি-পিস। পরিবার জানিয়েছে, তিনি কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন না এবং পারিবারিক কোনো বিরোধের তথ্যও নেই। ফলে হঠাৎ নিখোঁজের ঘটনায় স্বজনদের মধ্যে রহস্য ও উদ্বেগ আরও বেড়েছে।

আরো পড়ুন...  অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

শামাউন রেজা মিঠু জানান, “আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো তথ্য পাইনি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার স্ত্রীর সন্ধান দিতে পারেন, তবে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে।”

তিনি আরও জানান, যে কেউ সেজিয়া সুলতানা শাওনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়েছে, যাতে দ্রুত তার খোঁজ পাওয়া যায়।

এদিকে স্থানীয়রা জানান, নিখোঁজের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যেই সেজিয়া সুলতানা শাওনের সন্ধান মিলবে এবং তিনি সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসবেন। নিখোঁজের এ ঘটনায় এলাকাবাসীও উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০