রাজবাড়ী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে যুবক খুন, আতঙ্ক এলাকাজুড়ে

নিহত জাহিদ ফকির | ছবি : সংগৃহীত
নিহত জাহিদ ফকির | ছবি : সংগৃহীত

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় দিনদুপুরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে একটি স্কুল মাঠের পাশেই এ নির্মম হামলার ঘটনা ঘটে।

নিহত জাহিদ ফকির বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জাহিদ নিজ বাড়িতেই ছিলেন। দুপুরের দিকে তিনি বাড়ির পাশের স্কুল মাঠ এলাকায় গেলে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মামুন ফকির বলেন, জাহিদের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না তা নিশ্চিত নন তারা। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি (তদন্ত) রাসেল মোল্লা জানান, স্থানীয় বখাটে একটি গ্রুপের কাছে জাহিদের প্রায় সাড়ে তিন হাজার টাকা পাওনা ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ডিসি-সাংবাদিক মতবিনিময়ে উঠে এলো নানা সংকট

থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা দায়েরের পর বিস্তারিত তথ্য জানানো যাবে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০