মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীরগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ রোপিত হয়েছিল। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন। তাঁরা ভাষা শহীদদের স্মরণে দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই জাতির আত্মপরিচয় গড়ে ওঠে।

আরো পড়ুন...  বীরগঞ্জে নিজপাড়া ও মোহনপুরে বিএনপির নির্বাচনী জনসভা

এছাড়া বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনও বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ২১ ফেব্রুয়ারি কেবল একটি দিবস নয়, এটি বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মদান বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। অংশগ্রহণকারীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০