মাগুরা প্রতিনিধি,
৮ মার্চ ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদর দিবসে মাগুরায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার

পবিত্র বদর দিবস উপলক্ষে মাগুরায় খেলাফত মজলিসের উদ্যোগে “গাযওয়ায়ে বদর ও যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা খেলাফত মজলিসের সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম। সভায় মাগুরা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, প্রধান শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে অধ্যাপক আব্দুল ওহাব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে হাফেজ মাওলানা লিয়াকত আলী খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সভায় যাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাগুরা জেলা মডেল মসজিদের ইমাম মুফতি কলিম উদ্দিন। তিনি বলেন, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

আরো পড়ুন...  কালেক্টর গ্রিন ভিউয়ে পিঠা উৎসব

অন্যদিকে, গাযওয়ায়ে বদরের তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক ডা. মাওলানা মো. শামসুজ্জামান। তিনি বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের ঈমান, ধৈর্য ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে, যা যুগে যুগে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে আসছে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম বলেন, পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থায় সম্পদের একচ্ছত্র মালিকানা মানুষের হাতে কেন্দ্রীভূত থাকে, আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় প্রকৃত মালিকানা মহান আল্লাহর। মানুষ কেবল সেই সম্পদের আমানতদার হিসেবে দায়িত্ব পালন করে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যে পদ্ধতিতে সম্পদ অর্জন ও ব্যয়ের নির্দেশ দিয়েছেন, সেই নিয়ম অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। কুরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, যারা যাকাত প্রদান করে না, তাদেরকে মহান আল্লাহ মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন। তাই সমাজে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যাকাত আদায় ও সঠিক বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি আগামী দিনে দেশ ও জাতি গঠনে খেলাফত মজলিস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানার্থে ইফতারি পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০