মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোগনগরে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ১০, ১১ ও ১২ মার্চ তিনদিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির আওতায় ইউনিয়নের অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে

বুধবার (১১ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু এবং বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল। উদ্বোধনকালে তারা বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটছে। বিশেষ করে ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসবের আগে এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের জন্য বড় সহায়ক ভূমিকা রাখে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াকুব আলী, ইউপি সহকারী সচিব মোঃ সায়েম ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রকৃত দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের তালিকা প্রণয়ন করে তাদের মধ্যে এই চাল বিতরণ করা হচ্ছে, যাতে করে কোনো প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত না হয়। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাল নিতে আসা অনেক সুবিধাভোগী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক উপকার বয়ে এনেছে। এতে অন্তত কয়েকদিনের খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা মনে করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভোগনগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সরকারের সকল সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে।

তিনদিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে ভোগনগর ইউনিয়নের শতাধিক দুস্থ ও অসহায় পরিবার উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কার্যক্রমটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০