মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
২৪ মার্চ ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে বাড়ির পথ বন্ধ, গেটে তালা—জমি বিরোধে উত্তপ্ত এলাকা, নারী-শিশুর ওপর হামলার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে প্রবেশে বাধা, গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা এবং নারী-শিশুর ওপর হামলার অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ষা মৌজার মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার সুযোগে একটি পক্ষ তার ১৭ শতাংশ ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে।

ভুক্তভোগীর অভিযোগ, তার বসতবাড়িতে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে চারপাশে বেড়া দেওয়া হয়েছে। এতে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির চারদিকে বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাড়ির ঘেরাবেড়া ভাঙচুর করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে একই এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত শিমু আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বীরগঞ্জ এলাকায় এর আগেও হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে ভাঙচুর ও আহত হওয়ার মতো ঘটনা সামনে এসেছে ।

আরো পড়ুন...  ইসলামপুরে ফসল পুষ্টি প্রশিক্ষণ

ঘটনার পর বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১০

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

১১

পটিয়ায় প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ, বহিরাগতদের নিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

১২

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

১৩

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

১৪

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

১৫

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

১৬

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

১৭

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

২০