বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে সাভার পৌর এলাকার যুবলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে সাভার পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি সেলিম রেজা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় ফিরে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, গত কয়েক দিনে সাভারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও হামলার মামলার অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা, হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন