আলী আজীম, মোংলা (বাগেরহাট)-
৮ জানুয়ারী ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আহসান, সম্পাদক হাসান

মোংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আহসান, সম্পাদক হাসান | ছবি: দৈনিক ইতিহাস
মোংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আহসান, সম্পাদক হাসান | ছবি: দৈনিক ইতিহাস

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল-এর মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ-এর মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জন্মভূমি-এর মোংলা প্রতিনিধি মো. হাসান গাজী নির্বাচিত হন।

অন্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি: দৈনিক কালের কণ্ঠ-এর মোংলা প্রতিনিধি এনামুল হক,  সহ-সাধারণ সম্পাদক: দৈনিক খবরপত্র-এর মোংলা প্রতিনিধি ইলিয়াস হোসেন,  সাংগঠনিক সম্পাদক: দৈনিক আমার সংবাদ-এর মোংলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বদেশ প্রতিদিন-এর মাসুদ রানা (রেজা মাসুদ), দৈনিক ভোরের ডাক-এর হাসিব সরদার এবং দৈনিক ইতিহাস-এর আলী আজীম।

নির্বাচন ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০