মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খামারপাড়ায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ছিল আবেগঘন পরিবেশ, শুভকামনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ কাওছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সদস্য এবং বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মাদ্রাসার দাতা সদস্য শিকদার মোঃ মিজানুর রহমান টগর এবং সমাজসেবক ডাক্তার শাহাদাৎ হোসেন মোল্লা। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার। এছাড়াও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোঃ মাফিজুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ আল আমিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দাখিল পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের একাগ্রতা, সততা এবং আল্লাহর ওপর ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  মাগুরায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দীর্ঘদিনের শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ তাদের ভবিষ্যৎ জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দাখিল পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে দক্ষ জনবল তৈরি করছে আলীকদম সেনাবাহিনী

মঠবাড়িয়ায় প্রশাসনের অভিযানে ধরা পড়ল একের পর এক ভুয়া ডাক্তার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

বাবার ঋণের টাকা পরিশোধে বাধা ও বড় ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ

সিলেটে আইনি সেবায় নিয়োজিত নাসিরনগরের সন্তান অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

১০

শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

১২

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

১৩

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৪

মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

১৬

হজের গুরুত্ব ও ফজিলত

১৭

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

১৮

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

১৯

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

২০