মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি-
২০ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

যশোর শহরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়েরের ঘটনায় বাদীপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। সর্বশেষ রেলগেট পশ্চিম পাড়া এলাকার একটি আলোচিত ভূমিদস্যু চক্রের সদস্যের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।

জানা যায়, মৃত অলি মোহাম্মদের ছেলে ইসলাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কতোয়ালি যশোরে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর সি আর-৪৯২৭/২৫। এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার আসামিরা হলেন—রেলগেট পশ্চিম পাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ঢাকা কেরানিগঞ্জের মরহুম নুর উদ্দীনের ছেলে সালাউদ্দীন টিঙ্কু এবং তার বোন পারভীন সুলতানা। আগামী ২১ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় উভয় পক্ষকে নালিশি জমিতে উপস্থিত থাকার জন্য নোটিশ জারি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, একই জমি নিয়ে একাধিক মামলা করা হচ্ছে। এর মধ্যে সি আর-১৯৫৫/২৩, সি আর-২৪৭৩/২৩, নাশি-৯১৮/২৪, জজ কোর্ট-১এ/৪৬৫/১৯ এবং সি আর-২৩২৫/২৫সহ বিভিন্ন মামলার উল্লেখ রয়েছে।

মামলার আসামি আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, একটি চক্র তাকে অন্তত ৪০টিরও বেশি মামলায় আসামি করেছে। তিনি দাবি করেন, একই পরিবারের বিভিন্ন সদস্যের মাধ্যমে ধারাবাহিকভাবে মামলা করে তাকে এবং জমির মালিকদের হয়রানি করা হচ্ছে।

আরো পড়ুন...  পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

তিনি আরও জানান, চাঁচড়া মৌজার ৫৫৩ নম্বর দাগের ২২ শতক জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলছে। এ জমির মালিক সাবেক ব্যাটা ম্যানেজার নুর উদ্দীন, যার পরিবারের পক্ষ থেকে তাকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়েছে।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বে তার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে একটি মামলা (নং ৬২৯/১৫) বর্তমানে বিচারাধীন রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং সংশ্লিষ্টদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

ডেঙ্গু ঠেকাতে তেতুলিয়ায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৭ জনকে ধরল মৌলভীবাজার পুলিশ

সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়ন কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি: গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান

১০

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভায় সাংগঠনিক উন্নয়ন ও প্রশিক্ষণের সিদ্ধান্ত

১১

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান, মাদক পাচারচক্রের ৩ সদস্য আটক

১২

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহাজাহান রনি, উচ্ছ্বাসে শ্যামনগর

১৩

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদী রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

১৪

বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি

১৫

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল ভূরুঙ্গামারী বাজার, পুড়ে ছাই শতাধিক দোকান

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১৭

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা জব্দ, জরিমানা আদায়

১৮

ঝটিকা মিছিলের অভিযোগে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

স্ত্রীর সঙ্গে কথা বলেই ফেসবুক লাইভে আত্মহত্যা, মোরেলগঞ্জে যুবকের মর্মান্তিক মৃত্যু

২০