আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
২২ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা, সেবা পেলো ৫ শতাধিক মানুষ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব।

খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০