আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি :
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বিটিসি বাজার এলাকায় হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের ৩২ মাইল এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে।

হেলাল উদ্দিনসহ অন্যান্য ভুক্তভোগীরা বলেন, দুর্ঘটনার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভাতা বাণিজ্যের অভিযোগ অস্বীকার, মহিপুরে ইউপি সদস্য মিনারার প্রতিবাদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০