স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

উজবেকিস্তানের জালে গোলের উচ্ছ্বাস রিয়া-কণাদের। ছবি: সংগৃহীত
উজবেকিস্তানের জালে গোলের উচ্ছ্বাস রিয়া-কণাদের। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক হকিতে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।

শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল দলটি।

জাকার্তার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১১তম মিনিটে শারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে দ্রুতই সমতায় ফেরে উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের ফিল্ড গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারে আধিপত্য বজায় রেখে ৪০তম মিনিটে আইরিন আক্তার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩-১।

শেষ কোয়ার্টারে উজবেকিস্তান পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী রোববার গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে দলটি। উল্লেখ্য, বাছাইপর্বের শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত পাকিস্তানের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০