মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৮ জানুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব, সংবর্ধনা পেলেন ২২ গুণীজন

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে নগর ভবনের এনেক্স হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে রাজশাহী ছড়া সংসদের প্রকাশনা ‘খড়কুটো উৎসব সংখ্যা’ এবং ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী।

আরো পড়ুন...  রাজশাহীতে বিজিবির অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

আলোচনা পর্বে হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। অপরদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

বক্তারা বলেন, ছড়া সাহিত্য শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে মানবিকতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০