হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও প্রায় ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাসাটির তালা ভেঙে ভেতর থেকে ৩৫ ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং প্রায় ৩০০ কেজি বাসমতি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে ভারতীয় পণ্য মজুদ ও বিপণন করে আসছিল। সীমান্তবর্তী ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়ণপুর এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে আনা হতো। পরে সেগুলো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরো পড়ুন...  যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম বেড়ে গেছে। ঈদকে সামনে রেখে প্রসাধনী ও খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় অতিরিক্ত লাভের আশায় চোরাকারবারি চক্রগুলো সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য দেশে এনে গোপনে মজুদ করছে। ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় সম্প্রতি এমন তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি স্থানীয়দের।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সংশ্লিষ্ট চক্র কিংবা বাসা ভাড়াটিয়াদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে বাড়ির মালিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত পণ্যের উৎস, গুদামজাতকরণ ও সরবরাহ নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।”

এদিকে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অবৈধ ভারতীয় পণ্যের বিস্তারে স্থানীয় বাজার ও বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০