ফাইদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে সুজনের উপজেলা কমিটি গঠন

সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র চর্চা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কাজ করা দেশের অন্যতম নাগরিক প্ল্যাটফর্ম **সুজন—সুশাসনের জন্য নাগরিক** এর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি **নসরতে খোদা রানা** সভাপতি এবং শিক্ষক **মোকাদ্দেস হায়াত মিলন** সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি **সাংবাদিক আব্দুল লতিফ**। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক **নজমুল ইসলাম**। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক **ফাতেমাতু ছোগড়া**, জেলা কো-অর্ডিনেটর **হাসান বাপ্পী**, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি **জয়নাল আবেদীন বাবুল**, নাট্যকার **গৌতম দাস বাবলু**, সাংস্কৃতিক কর্মী **জিয়াউল্লাহ রিমু**, প্রথম আলো প্রতিনিধি **আমিনুর রহমান হৃদয়**, উদীচী পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক **আবু সালেহ মো. সিহাব**সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সুজন দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রেখে চলেছে। স্থানীয় পর্যায়ে জনগণের সচেতনতা বৃদ্ধি, নির্বাচন পর্যবেক্ষণ, নাগরিক অধিকার রক্ষা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পীরগঞ্জ উপজেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

**সহ-সভাপতি:** নাট্যকার গৌতম দাস বাবলু

**যুগ্ম সম্পাদক:** গণমাধ্যম কর্মী বাদল হোসেন

**সাংগঠনিক সম্পাদক:** গণমাধ্যম কর্মী মনসুর আহম্মেদ

**প্রচার ও প্রকাশনা সম্পাদক:** স্বেচ্ছাসেবী কর্মী তাবসসুম শিমু

**কোষাধ্যক্ষ:** গণমাধ্যম কর্মী সাইদুর রহমান মানিক

**দপ্তর সম্পাদক:** গণমাধ্যম কর্মী মামুনুর রশীদ মিন্টু

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—জয়নাল আবেদীন বাবুল, ভাইস প্রিন্সিপাল লায়লা পারভীন, সাংস্কৃতিক কর্মী জিয়াউল্লাহ রিমু, কম্পিউটার ব্যবসায়ী নুরুন নবী রানা, গণমাধ্যম কর্মী মুজিবুর রহমান, ব্যবসায়ী আমজাদ হোসেন লিটন, ক্রীড়া সংগঠক আতিকুর রহমান লিমন, ওষুধ ব্যবসায়ী আসাদুজ্জামান, শিক্ষক ছকিনা খাতুন, এনজিও কর্মী বেলাল হোসেন, শিক্ষার্থী নোশিন আবরার লাবণ্য এবং ব্যাংক কর্মকর্তা তাবাসসুম নেন্সি।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে বলেন, পীরগঞ্জ উপজেলায় সুশাসন, নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সুজন সক্রিয় ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০