মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ লাখ টাকা নিয়ে বিরোধ, প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে ৬০ লাখ টাকা আত্মসাৎকে কেন্দ্র করে প্রবাসী হারুন অর রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানুয়ার গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে হারুন অর রশিদ ২০১১ সালে একই উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে রুবিনা খাতুন (৩০)-কে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমান। প্রবাসে অবস্থানকালে তিনি নিয়মিতভাবে স্ত্রীর কাছে বিভিন্ন ব্যাংকিং চ্যানেল, মোবাইল ব্যাংকিং ও মানি ট্রান্সফার সেবার মাধ্যমে অর্থ পাঠাতেন। হারুনের দাবি, দীর্ঘ বছর প্রবাসজীবনে তিনি এক কোটিরও বেশি টাকা পাঠিয়েছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্ত্রী রুবিনা তাকে এক সময় জানান, তার কাছে প্রায় ৬০ লাখ টাকা সঞ্চিত আছে। তবে গত বছর দেশে ফিরে তিনি জানতে পারেন, টাকার পরিমাণ ৪০ লাখে নেমে এসেছে। এর পরদিনই রুবিনা বাপের বাড়ি চলে যান এবং আর সংসার করবেন না বলে জানিয়ে দেন।

আরো পড়ুন...  কোটি টাকার দাবিতে অপহৃত জাহাঙ্গীর, ৩ দিনেও উদ্ধার নয়

গত ১৯ ফেব্রুয়ারি একমাত্র ছেলে আলভী (১৩)-কে দেখতে এবং টাকার বিষয়ে কথা বলতে হারুন শ্বশুরবাড়িতে গেলে বিকেল তিনটার দিকে তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি দাবি করেন, প্রায় ৩০ জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গাছে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে তার পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে পরিবার তাকে চিকিৎসা দেয়।

অভিযোগপত্রে রুবিনা খাতুন, তার মা জাহানারা বেগম, আব্দুল্লা, সাইফুল, রাজু, ইসাহক, মোজাফ্ফর ও নিজামসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। হারুন জানান, তিনি আরও কয়েকজনকে চিনতে পারলেও সবার নাম বলতে পারেননি।

হারুনের দাবি, রুবিনা রাজগঞ্জ বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এ তার পাঠানো টাকা জমা রাখতেন। সম্প্রতি ব্যাংকে খোঁজ নিতে গেলে তিনি জানতে পারেন, শেষ থাকা ৫৫ হাজার টাকাও তুলে নেওয়া হয়েছে এবং হিসাবে আর কোনো অর্থ নেই।

তবে মনিরামপুর থানার এসআই ওবায়দুর রহমান বলেন, তারা হারুনের অসুস্থতার বিষয়টি জানেন। অন্যদিকে রুবিনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হারুন মাদকাসক্ত এবং নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো পড়ুন...  মাগুরায় শিল্প প্রতিষ্ঠান ঘিরে অপপ্রচার—মালিক পক্ষ ও এলাকাবাসীর প্রতিবাদ

গ্রামবাসীর একাংশ রাজনৈতিক বিরোধের ইঙ্গিত দিলেও পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তার ওপর হামলার বিচার ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০