স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় যুবক নিহত, উদ্ধার অভিযান স্থগিত

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল | ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত নামায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাটের ১৪ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সোহেল (২২) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চ পন্টুনে নোঙর করে ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ নামের অপর একটি লঞ্চ এসে ধাক্কা দেয়।

সংঘর্ষের মুহূর্তে ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সামনের অংশের আঘাতে ‘আসা যাওয়া-৫’ লঞ্চে থাকা অন্তত দুই যাত্রী গুরুতরভাবে আহত হন। এর মধ্যে একজন পানিতে পড়ে যান এবং অন্যজন লঞ্চের বাইরের অংশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরো পড়ুন...  বেলকুচিতে চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন

পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার ফজলুল হক জানান, এ ঘটনায় সোহেলের শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং তার শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকালে পুনরায় তল্লাশি কার্যক্রম শুরু করা হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০