নড়াইল জেলা প্রতিনিধি,
২৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের মনোনয়ন ঘিরে বিতর্ক: তৃণমূলের মত উপেক্ষার অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দলে অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।

জানা গেছে, কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শরিফুল ইসলাম শরিফকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি পেশায় ডিস লাইন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানের আত্মীয় বলেও জানা গেছে।

মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল ইসলামের আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি বিএনপি-সংশ্লিষ্ট কয়েকটি আইডি থেকে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের দাবি, শরিফুল ইসলাম মাত্র কয়েক বছর আগে দলে যোগ দেন। অতীতে দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে তার সম্পৃক্ততা কিংবা মামলা-হামলার ইতিহাস নেই। তাদের অভিযোগ, তৃণমূল ও স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের মতামত না নিয়েই তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সংগঠনের নীতিমালা ও ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন...  রামপালে রাস্তা কেটে খাল দখলের অভিযোগ

এদিকে ইউনিয়ন জামায়াতের এক কর্মী মো. সাকিব বলেন, শরিফুল ইসলামের পেশা ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া উচিত হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্তেই শরিফুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে জামায়াতের কর্মী।

অন্যদিকে, নিজের অবস্থান ব্যাখ্যা করে শরিফুল ইসলাম শরিফ বলেন, তিনি কখনো আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না। তবে সংসদ সদস্য Mashrafe Bin Mortaza আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর একটি সমাবেশে অংশ নিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০