মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে টপসয়েল কেটে পুকুর ও দীঘি খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে চলমান এই অবৈধ কর্মকাণ্ডের ফলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছিলেন। এমন পরিস্থিতিতে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সক্রিয় হয়েছে প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান দুটি ধাপে পরিচালিত হয়, যার মূল লক্ষ্য ছিল অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কৃষিজমি ধ্বংসের প্রবণতা রোধ করা।

প্রথম ধাপে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের দুবিলা বিলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে গণিপুর গ্রামের তমিজ উদ্দিনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে টপসয়েল কাটায় ব্যবহৃত দুটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

আরো পড়ুন...  নওগাঁ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমানের বিজয়

অভিযানের সময় আরও অভিযোগ উঠে যে, ভেকু মেশিন সরিয়ে নিতে বাধা দিলে একটি প্রভাবশালী পক্ষ জোরপূর্বক এক কৃষকের সরিষা ক্ষেত নষ্ট করে মেশিন সরিয়ে নিয়ে যায়। বিষয়টি তদন্তের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।

দ্বিতীয় ধাপে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব না হলেও অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় ব্যবহৃত আরও দুটি ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর ও দীঘি খনন করে আসছিল। এর ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক কৃষক তাদের আবাদি জমি হারানোর আশঙ্কায় ছিলেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে আসছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষিজমি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। অবৈধভাবে টপসয়েল কেটে পুকুর খননের মাধ্যমে ফসলি জমি ধ্বংস করার কোনো সুযোগ নেই। কৃষকের জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় উপপ্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০