মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকলিয়া ইউনিয়নবাসীকে রমজানের শুভেচ্ছা দুলার

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোওয়ার হোসেন দুলা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ নিয়ামত ও রহমতের মাস। অন্যান্য মাসের তুলনায় রমজানের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি। এই মাসে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাধ্যমে একজন মুমিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পান। রোজা পালনের মাধ্যমে মানুষ কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকেন না, বরং সব ধরনের অন্যায়, অনৈতিকতা ও পাপাচার থেকেও নিজেকে সংযত রাখার শিক্ষা লাভ করেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসেই মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য হেদায়েত, সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণের সুস্পষ্ট দিকনির্দেশনা। আল-কোরআনের শিক্ষা অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। রমজানের এই পবিত্র মাসে কোরআন তিলাওয়াত, নামাজ, দোয়া ও ইবাদতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি অর্জন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

আরো পড়ুন...  দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

দিলোওয়ার হোসেন দুলা বলেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের প্রতিটি দিন ও রাত আল্লাহর অসীম করুণা লাভের সুযোগ এনে দেয়। বিশেষ করে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, মুসলমানদের জন্য এক অনন্য নিয়ামত। এই বরকতময় রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং তাদের ভাগ্য পুনর্নির্ধারণ করেন। তাই রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি কলকলিয়া ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।

সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র এই মাসের বরকতে সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে ওঠে এবং দেশ ও জাতি উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০