হাফিজ মাছুম আহমেদ দুধরচকি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশ্লেষণ

রমজান মাসকে ঘিরে রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি বলেন, ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম হলো রোজা, যা ঈমান ও নামাজের পর গুরুত্বপূর্ণ অবস্থান ধারণ করে। প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যার মূল লক্ষ্য তাকওয়া অর্জন।

পবিত্র কুরআনের সূরা আল-বাকারা’র ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।” এ আয়াতের আলোকে তিনি ব্যাখ্যা করেন, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহভীতির এক অনন্য অনুশীলন।

হাদিসে কুদসীতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, “রোজা আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।” এ প্রসঙ্গে লেখক বলেন, অন্যান্য নেক আমলের সাওয়াব দশ থেকে সাতশ’ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হলেও রোজার প্রতিদান অসীম ও বেহিসাবি। কারণ রোজা একান্তই বান্দা ও তার রবের মধ্যকার গোপন ইবাদত, যা ইখলাসের সর্বোচ্চ প্রকাশ ঘটায়।

আরো পড়ুন...  কলকলিয়া ইউনিয়নবাসীকে রমজানের শুভেচ্ছা দুলার

সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” এছাড়া রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়—যা রোজার বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে।

লেখক আরও উল্লেখ করেন, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢালস্বরূপ। কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। এমনকি জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি বিশেষ দরজা রয়েছে, যা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে।

রোজার আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো ধৈর্যচর্চা। ক্ষুধা, তৃষ্ণা ও নফসের চাহিদা দমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে একজন মুমিন আত্মসংযমের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেন। ইফতারের সময় রোজাদারের এক ধরনের আনন্দ সৃষ্টি হয়, আরেকটি আনন্দ অপেক্ষা করে কিয়ামতের দিন, যখন সে তার রবের সাক্ষাৎ লাভ করবে।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, রমজান কেবল একটি মাস নয়; এটি গুনাহ মাফ, আত্মশুদ্ধি ও জান্নাত লাভের সুবর্ণ সুযোগ। তিনি সকল মুসলমানকে রোজার আদব ও বিধিবিধান যথাযথভাবে পালন করে এ মাসের পূর্ণ ফজিলত অর্জনের আহ্বান জানান। পাশাপাশি তিনি মুসলিম উম্মাহর জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন এবং এ ইবাদতকে কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০