অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান লক্ষ্য: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করে দেশটির তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার সবচেয়ে পছন্দের কাজ।” তবে যুক্তরাষ্ট্রের ভেতরে এ ধরনের পদক্ষেপ নিয়ে সমালোচনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খারগ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “হতে পারে আমরা খারগ দ্বীপ নেব, আবার নাও নিতে পারি। আমাদের সামনে অনেক বিকল্প রয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন, এমন পদক্ষেপ নিলে সেখানে যুক্তরাষ্ট্রকে কিছু সময় অবস্থান করতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, Kharg Island ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়। ফলে দ্বীপটি দখল বা এর ওপর হামলা হলে ইরানের জ্বালানি খাতে বড় ধাক্কা লাগতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছে। কয়েক হাজার মার্কিন সেনা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং আরও সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  স্মার্ট রেসিডেন্সি কার্ড ছাড়া মিলবে না সরকারি সেবা, বিদেশিদের কড়া বার্তা মিশরের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

১

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

২

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

৩

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

৪

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

৬

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৭

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

৯

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

১১

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১২

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

১৩

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১৪

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

১৫

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১৬

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১৮

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১৯

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২০