ইতিহাস ডেস্ক
৩ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

ইসলাম দাম্পত্য জীবনকে পারস্পরিক ভালোবাসা, দয়া, সম্মান ও দায়িত্ববোধের ভিত্তিতে গড়ে তোলার শিক্ষা দেয়। কোরআন ও হাদিসে স্বামী-স্ত্রী উভয়ের অধিকার ও দায়িত্বের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই একে অপরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বামীদেরও স্ত্রীর প্রতি সদাচরণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো মুমিন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে। কারণ, স্ত্রীর কোনো একটি আচরণ অপছন্দ হলেও তার মধ্যে এমন অনেক গুণ থাকতে পারে, যা স্বামীর কাছে প্রিয়। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৯)

অন্যদিকে স্ত্রীদেরও বৈধ ও শরিয়তসম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন, স্বামী যখন স্ত্রীকে ডাকে, তখন সে যেন সাড়া দেয়, যদিও সে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকে। (জামে তিরমিজি)

আরেক হাদিসে এসেছে, স্বামী যদি বৈধ দাম্পত্য অধিকারের জন্য স্ত্রীকে আহ্বান করেন এবং স্ত্রী অকারণে তা প্রত্যাখ্যান করে, ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটান, তাহলে ফেরেশতারা সকাল পর্যন্ত ওই স্ত্রীর জন্য অভিশাপ করতে থাকেন। (সহিহ বুখারি)

আরো পড়ুন...  মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

ইসলাম অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া থেকেও কঠোরভাবে বিরত থাকতে বলেছে। রাসূলুল্লাহ (সা.) এক দোয়ায় বলেছেন, “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই এমন স্ত্রী থেকে, যে বার্ধক্যের আগেই আমাকে বৃদ্ধ করে দেয়।” (তাবারানি, সিলসিলা সহিহাহ, হাদিস: ৩১৩৭)

অনেক সময় দেখা যায়, কিছু স্ত্রী স্বামীকে কষ্ট দিতে বা রাগানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তার অপছন্দের কাজ করেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) বলেন, তিন ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না—পলাতক দাস, এমন স্ত্রী যার ওপর তার স্বামী অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায় এবং এমন ইমাম যাকে তার মুসল্লিরা অপছন্দ করে। (জামে তিরমিজি, হাদিস: ৩৬০)

মিরাজের ঘটনায় রাসূলুল্লাহ (সা.) জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখার কারণ সম্পর্কে বলেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামী দীর্ঘদিন ভালো ব্যবহার করলেও কোনো একটি বিষয়ে মনঃপূত না হলে তারা বলে, “আমি তোমার কাছ থেকে কখনোই কোনো ভালো কিছু পাইনি।” (সহিহ মুসলিম)

তবে ইসলামের শিক্ষা শুধু স্ত্রীর দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোরআনে স্বামীদেরও স্ত্রীর সঙ্গে সদাচরণ, ন্যায়বিচার ও উত্তম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই একটি আদর্শ পরিবার গড়ে ওঠে তখনই, যখন স্বামী-স্ত্রী উভয়েই পরস্পরের অধিকার রক্ষা করেন, সম্মান করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনা করেন।

আরো পড়ুন...  হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, “যদি কোনো নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিলেন, তবে সে জান্নাতে প্রবেশ করবে।” (জামে তিরমিজি)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে পারিবারিক জীবন পরিচালনা করার এবং পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে জীবনযাপনের তাওফিক দান করুন। আমিন।

লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কারকাজে ৩ দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচল

পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালীর উদ্যোগে দুই মাদ্রাসায় খাবার বিতরণ

খাটের নিচে লুকিয়েও রক্ষা হয়নি, আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

দৃষ্টি নেই, থামেনি স্বপ্ন: এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফের লড়াই অনুপ্রেরণার

১১

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

১২

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৩

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

১৪

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

১৫

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

১৬

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

১৭

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৮

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

১৯

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

২০