মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনি লড়াইয়ে জয়: আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদ ফিরে পেলেন মনির হাওলাদার

দীর্ঘ আইনি জটিলতা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মোঃ কামরুজ্জামান মনির হাওলাদার। মহামান্য উচ্চ আদালতের রায়ে তার পদটি পুনরায় বহাল হওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।

জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের মতো আমখোলা ইউনিয়নেও প্রশাসক নিয়োগ দিয়েছিল পটুয়াখালী জেলা প্রশাসন। জেলা প্রশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন নির্বাচিত চেয়ারম্যান মনির হাওলাদার। দীর্ঘ শুনানি শেষে উচ্চ আদালত তার পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে পুনরায় দায়িত্ব পালনের বৈধতা দিয়ে চিঠি ইস্যু করে।

দায়িত্ব ফিরে পাওয়ার খবর আমখোলা ইউনিয়নে পৌঁছালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ ও স্বতঃস্ফূর্ত মিছিলের মাধ্যমে তাদের প্রিয় জনপ্রতিনিধিকে স্বাগত জানান। সাধারণ ভোটারদের মতে, আদালতের এই রায়ের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিক্রিয়ায় চেয়ারম্যান কামরুজ্জামান মনির হাওলাদার বলেন, আমি প্রথম থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আজ সত্যের জয় হয়েছে। আমখোলা ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করে জনগণের সেবা নিশ্চিত করাই এখন আমার মূল লক্ষ্য।

আরো পড়ুন...  একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

উল্লেখ্য, চেয়ারম্যান মনির হাওলাদার দায়িত্ব ফিরে পাওয়ায় ইউনিয়নে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল। এই রায়কে গণতান্ত্রিক অধিকার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১০

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১১

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১২

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৩

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

১৪

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

১৫

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১৭

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১৯

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

২০