শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
২৬ এপ্রিল ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের ঘরোয়া সভা পণ্ড, এলাকায় উত্তেজনা

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের লক্ষ্যে আয়োজিত একটি ঘরোয়া আলোচনা সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার একটি বাসভবনে কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এবং টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সদস্য ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি রেজাউল করিমের উদ্যোগে এ ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের কথা থাকলেও সভা শুরু হওয়ার আগেই তা ভেস্তে যায়।

আয়োজক পক্ষের দাবি, সভাস্থলে উপস্থিত হওয়ার সময় স্থানীয় প্রশাসন ও বিএনপির কিছু নেতাকর্মীর হস্তক্ষেপে সভাটি বানচাল হয়ে যায়। ফলে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী কোনো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিগত সময়ে প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া তিনি বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তিনি বিএনপির শীর্ষ নেতা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন।

আরো পড়ুন...  কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মতিন

এ বিষয়ে রেজাউল করিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ঘরোয়া সভা পণ্ড, এলাকায় উত্তেজনা

খাদে উল্টে ইটবোঝাই ট্রলি, চাপা পড়ে নিহত হেল্পার

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

‘ফ্যাসিস্ট আমলে সংস্কৃতি বাধাগ্রস্ত ছিল’—মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

ইউরোপে ‘Bangladeshi Solidarity Europe Zone’-এর সভাপতি নির্বাচিত ফজলে রাব্বী

১০

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

১১

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

১২

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

১৩

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

১৪

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

১৫

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

১৬

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

১৭

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

১৮

খুবিতে ক্যারিয়ার ক্লাবের ব্যতিক্রমী ‘ট্রেজার হান্ট’, অংশ নেয় ৭০+ দল

১৯

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

২০