টাঙ্গাইল প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী পরকীয়ায় পালিয়ে যাওয়ার ঘটনার জেরে এক চাঞ্চল্যকর প্রতিশোধমূলক বিয়ের ঘটনা ঘটেছে। নিজের স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন স্বামী—এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান (ছদ্মনাম নয়) প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

হাসান মিয়ার বাড়ির পাশে একটি প্রতিষ্ঠানে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। কাজের সূত্রে পরিচয়ের পর ধীরে ধীরে রাজু মিয়ার সঙ্গে হাসানের স্ত্রীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া যায়।

গত ৭ মে হাসানের স্ত্রী জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনার পর প্রতিশোধ হিসেবে হাসান মিয়া রাজু মিয়ার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পরে আলোচনার মাধ্যমে ৪ জুন রাজু মিয়ার স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং পরে তাকে বিয়ে করেন।

হাসান মিয়া বলেন, আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি।” তিনি আরও দাবি করেন, “পরকীয়ার শাস্তি দিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন...  জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক ফোরাম ও প্রবাসীদের নিন্দা

এ বিষয়ে রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

১০

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

১১

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১৩

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৪

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৫

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৬

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৭

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৯

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

২০