চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপের মধ্যে রয়েছে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৪০ বোতল Eskuf সিরাপ।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির নায়েক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলালপুর গ্রামের একটি আমবাগানে চালানো হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপ জিডি প্রক্রিয়া শেষে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন